তরুণ বিশ্বাস,কলকাতা-
গ্লোব স্যাটেলাইট চ্যানেল-এর আয়োজিত “স্বপ্ন উড়ান অডিশন” যুবচক্র ক্লাবের পরিচালনায় এক প্রাণ বন্ত উৎসবের আবহ তৈরি করে গোয়াল বাটীতে। ৫ এপ্রিল রবিবার ২০২৬ সকাল থেকেই ক্লাব প্রাঙ্গণে ভিড় জমায় প্রতিযোগী, অভিভাবক ও স্থানীয় মানুষজন। নাচ,গান ও আবৃত্তির মাধ্যমে একের পর এক প্রতিযোগী তাঁদের প্রতিভার ঝলক দেখিয়ে মঞ্চ মাতিয়ে তোলেন। এই অডি শনের মূল উদ্দেশ্য ছিল গ্রামের লুকিয়ে থাকা প্রতিভা দের সামনে তুলে ধরা এবং তাঁদের বড় মঞ্চে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেওয়া। উল্লেখ যোগ্য সংখ্যক প্রতি যোগীর অংশগ্রহণ প্রমাণ করে,গ্রামের বিভিন্ন প্রান্তে কত প্রতিভা অপেক্ষা করছে সঠিক মঞ্চের জন্য।
এই উদ্যোগে ভীষণ খুশি প্রতিযোগী ও তাঁদের অভিভাবকরা। গ্রামবাসীরাও এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে গ্লোব স্যাটেলাইট চ্যানেল এবং কৌবনী সংগীত ও সাংস্কৃতিক মঞ্চ-এর কর্ণধার শ্রাবণী চক্রবর্তীকে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁদের মতে,এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি করে হলে নতুন প্রজন্মের শিল্পীরা উৎসাহিত হবে এবং নিজেদের স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।