---তরুণ বিশ্বাস,কলকাতা---
বায়ুদূষণ এবং পেশাগত কারণে দূষিত পরিবেশের দীর্ঘস্থায়ী সংস্পর্শে থাকার ফলে শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের উপর ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টি বিবেচনা করে, মণিপাল হাসপাতাল এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে ২১ নভেম্বর শনিবার ২০২৬ একটি বিশেষ ফুসফুসের স্বাস্থ্য ও সুস্থতা শিবিরের আয়োজন করা হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ COPD সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগে উপস্থিত ছিলেন দেবর্ষি দত্ত, যুগ্ম পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনারেট এবং কোমল দশোরা, ক্লাস্টার ডিরেক্টর, মুকুন্দপুর ও ইএম বাইপাস,মণিপাল হাসপাতাল। মণিপাল হাসপাতালের ইএম বাইপাস এবং সল্টলেক ইউনিটের বিশিষ্ট বক্ষরোগ বিশেষজ্ঞরা অতিথি বক্তা হিসেবে উপস্থিতদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁদের আলোচনায় উঠে আসে শ্বাসযন্ত্রের স্বাস্থ্য, COPD প্রতিরোধ,রোগের প্রাথমিক সতর্কতা মূলক লক্ষণ এবং ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষার কার্যকর উপায়গুলি। এই শিবিরে বক্ষরোগ বিশেষজ্ঞদের পরামর্শের পাশাপাশি পালমোনারি ফাংশন টেস্ট PFT, র্যান্ডম ব্লাড সুগার RBS,রক্তচাপ, উচ্চতা এবং ওজন পরিমাপের ব্যবস্থা ছিল। এই যৌথ উদ্যোগের মাধ্যমে মণিপাল হাসপাতাল এবং বিধাননগর পুলিশ কমিশনারেট সমাজের নিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করা পুলিশকর্মীদের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবার গুরুত্ব পুনরায় তুলে ধরেন।
শ্রী দেবর্ষি দত্ত, আইপিএস,যুগ্ম পুলিশ কমিশনার,বিধাননগর পুলিশ কমিশনারেট বলেন,“ট্রাফিক পুলিশকর্মীদের প্রতিদিন পরিবেশ দূষণ এবং যানবাহনের ধোঁয়ার সংস্পর্শে থাকতে হয়,যা তাঁদের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ COPD এর মতো শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
ডাক্তার দশোরা, ক্লাস্টার ডিরেক্টর, মুকুন্দপুর ও ইএম বাইপাস,মণিপাল হাসপাতাল বলেন, “এই যৌথ উদ্যোগের মূল উদ্দেশ্য হল সমস্ত স্তরের পুলিশকর্মীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা হবে।
ডাক্তার দেবরাজ যশ, বিভাগীয় প্রধান, পালমোনোলজি, সল্টলেক ক্লাস্টার ব্রডওয়ে ও সল্টলেক এবং ইএম বাইপাস বলেন,বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রথম সারির কর্মীদের মধ্যে ট্রাফিক পুলিশকর্মীরা অন্যতম।
ডাক্তার অর্ণব বেরা, কনসালট্যান্ট, পালমোনোলজি, মণিপাল হাসপাতাল, ইএম বাইপাস বলেন, “আমাদের পুলিশ কর্মীরা,বিশেষত যাঁরা রাস্তায় দাঁড়িয়ে কাজ করেন,তাঁদেরও সমানভাবে সুরক্ষা ও যত্ন পাওয়ার অধিকার রয়েছে।