প্যারা লিগ্যাল ভলান্টিয়ারের তৎপরতায় রুখল বাল্যবিবাহ
---তরুন বিশ্বাস,কলকাতা--- ডিএলএসএ-র প্যারা লিগ্যাল ভলান্টিয়ারের সময়োচিত তৎপরতা এবং পুলিশের সক্রিয় সহযোগিতায় উত্তর ২৪ পরগনায় রোধ করা গেল এক নাবালিকার প্রস্তাবিত বিয়ে। ১৫ নভেম্বর রবিবার ২০২৬ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ডিএলএসএ প্যারা লিগ্যাল ভলান্টিয়ার বনানী রায় বিষয়টি জানতে পেরে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করেন। তাঁর উদ্যোগে দত্তপুকুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশও দ্রুত হস্তক্ষেপ করে। প্রশাসন ও পুলিশের সম্মিলিত তৎপরতায় শেষ পর্যন্ত বিয়ে বন্ধ করা সম্ভব হয়। নাবালিকার অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাল্য বিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে ডিএলএসএ-র ধারাবাহিক সচেতনতা ও প্রতিরোধমূলক ভূমিকা আরও একবার সামনে এল।