নিজস্ব সংবাদদাতা:
বর্ণাঢ্য আয়োজন এবং উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে অনুষ্ঠিত হলো দ্বীন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত শিক্ষা প্রতিষ্ঠান 'বর্ণমালা হাতেখড়ি স্কুল'র নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান।
রবিবার(১৫ নভেম্বর)বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের আজিমপাড়ায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটির মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে বর্ণমালা হাতেখড়ি স্কুলের পরিচালক ইঞ্জিঃমুহাম্মদ মনসুর আলম মুরাদের সঞ্চালনায় এবং চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈনউদ্দীন'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেড কোম্পানি এবং আয়ুব বিবি ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আজিম আলী।বিশেষ অতিথিদের মাঝে আরও উপস্থিত ছিলেন আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুর রহমান,কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন ফারুকী ফয়সাল,সামাজিক সংগঠক শাহাজাহান ফারুকী,চরপাথরঘাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুর রহমান জাহেদুর রহমান জাহেদ,কর্ণফুলী উপজেলা গাউসিয়া কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম,সিপিপি ডেপুটি টিম লিডার জুলি আক্তার,স্কুল পরিচালনা পর্ষদ'র উটদেষ্ঠা মোরশেদ আলম,দুরন্ত দুর্বার'র সহ-সভাপতি ওমর ফারুক রানা,চরপাথরঘাটা বিএনপি নেতা মোহাম্মদ ফারুক হোসেন প্রমুক সহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে স্কুলের বিভিন্ন শিক্ষা উন্নয়ন মূলক কর্মকান্ডের বিষয় নিয়ে তথ্য উপাত্ত তুলে ধরেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করেন।
উল্লেখ,২০১৮সালের ১৫নভেম্বর নিজের টিউশনের টাকা জমিয়ে এলাকার হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্কুলটি প্রতিষ্ঠা করেন তরুণ সামাজিক সংগঠক ও সাংবাদিক মনসুর আলম মুরাদ,দীর্ঘ সময় পর অবশেষে স্কুলের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়েছে,বর্তমানে এ প্রতিষ্ঠানে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু আছে।