আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবীতে র্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
৫ই এপ্রিল রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে তামাক বিরোধী নারী জোট এর পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মানবন্ধন। এতে জোটের নের্তৃবৃন্দ ছাড়াও মানবাধিকার কর্মী, উন্নয়ন কর্মীসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
সেসময় বক্তারা, জনস্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব দিন দিন বাড়ছে উল্লেখ করে বিদ্যমান অধ্যাদেশকে দ্রুত আইনে রূপান্তর করে কার্যকর বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তামাক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।