প্রথম ডেক্স
কবি, সাংবাদিক, সমীরণ বড়ুয়াকে বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান
সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত মাসিক প্রবাসী কন্ঠ পত্রিকার সাবেক সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর রাঙ্গামাটি অফিসের সাবেক ব্যুরো প্রধান কবিও সিনিয়র সাংবাদিক সমীরণ বড়ুয়া দীর্ঘদিন ধরে কিডনির জটিল রোগে সংকটাপন্ন অবস্থায় ডায়ালাইসিস করে আসছেন। এ অসুস্থ সাংবাদিক সমীরণ বড়ুয়ার সাথে গতকাল চট্টগ্রাম মহানগরীর অভিজাত এক রেষ্টুরেন্ট সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী সাংবাদিক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিমের রোটারিয়ান চ্যারিটার মেম্বার জনাব নাসিম উদ্দিন আকাশ। এ সাক্ষাৎ এ তিনি অসুস্থ সাংবাদিক সমীরণ বড়ুয়ার চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাঁকে আর্থিক সাহায্য ও সহযোগিতা করেন। তিনি সাংবাদিক সমীরণ বড়ুয়ার সুচিকিৎসার জন্য দেশ, বিদেশের বিত্তবানদের এগিয়ে আসার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক বর্তমান দিন কালের ব্যাবস্থাপনা সম্পাদক খন্দকার মসূদুর রহমান, ইউপিসিবি এর আলমগীর মামুন, উইপিসিবি এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সেরাম উদ্দীন বাবলু, ইউপিসিবি রাউজান উপজেলা শাখার সভাপতি মো: শফিউল আলম, ইউপিসিবি এর প্রচার সম্পাদক মোহাম্মদ কামাল,ইউপিসিবিএর সদস্য আতিকুল ইসলাম, ও সাংবাদিক সমীরণ বড়ুয়ার সহধর্মীনি লিকু বড়ুয়া প্রমুখ।