আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। ৭ই নভেম্বর শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে শহরের পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম.এ মজিদসহ অন্যান্যরা বক্তব্য দেন।
সে সময় বক্তারা, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।