চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে ‘মাতৃবরণ’ এবং এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পূর্ব সাতবাড়ীয়া (নাথপাড়া) এলাকার সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘নবীন একতা সংঘ’-এর উদ্যোগে এই আয়োজন করা হয়। শনিবার (০৭ নভেম্বর) বিকেলে ‘নবীন একতা সংঘ’-এর ব্যানারে আয়োজিত এই কার্যক্রমে এলাকার বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারী নারীরা ঐতিহ্যবাহী পোশাকে সুসজ্জিত হয়ে এবং হাতে বিভিন্ন ধর্মীয় প্রতীক ও ব্যানার নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের উপস্থিতি ও নেতৃত্ব দেন—উপদেষ্টা: যুদ্ধ দেবনাথ ও রতন দেবনাথ। সভাপতি: অনুব্রত দেবনাথ। সহ-সভাপতি: সজল দেবনাথ। সাধারণ সম্পাদক: রূপন দেবনাথ। সহ-সাধারণ সম্পাদক: সাগর দেবনাথ। সাংগঠনিক সম্পাদক: গৌরাঙ্গ দেবনাথ। অর্থ সম্পাদক: রুবেল দেবনাথ প্রমূখ।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্যামা পূজা উপলক্ষে মায়ের আরাধনা এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সম্প্রীতি, আনন্দ ও সৌহার্দ্য ছড়িয়ে দিতেই প্রতিবছরের ন্যায় এই মাতৃবরণ ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।