মোঃ আরাফাত - দিনাজপুর
দিনাজপুরের হাকিমপুরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়েরকৃত মামলায় ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত দুই নারীসহ সর্বমোট তিন জনকে আটক করেছে পুলিশ। হাকিমপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাদশা আলম উক্ত আসামিদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। হাকিমপুর থানার প্রেস ব্রিফিং সূত্রে প্রাপ্ত তথ্যমতে জানা যায়, আটককৃতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ আসামি রয়েছেন। আটককৃতরা হলেন, ফৌজদারী দন্ডবিধির, সিআর ১৬০/ ২৬ (পাঁচ) মামলার পরোয়ানাভুক্ত আসামি হাকিমপুর উপজেলার কোকতাড়া গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মোঃ আল আমিন, ফৌজদারি দণ্ডবিধির এনজিআর-২৫/২৯(হাকিমপুর), দায়রা জজ আদালতের মামলা নং -৪৪৩/২৪,২০২৩ সালের দায়ের হওয়া মামলা নং -১২৮ সি(হাকিমপুর) এর ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দুই লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানার আসামি হাকিমপুরের সাতকুড়ি গ্রামের মোঃ জাকির হোসেন খানের স্ত্রী মোছাঃ রুনা বেগম(৪০) এবং জয়পুরহাটের ২০২১ সালের সিআর মামলা নং ৫১৭ এবং দায়রা জজ আদালতের ২০২২ সালের মামলা নং -১০৬৫ এর সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হাকিমপুরের মনসাপুর গ্রামের গোলাম মওলার স্ত্রী মোছাঃ সেতারা খানম(৪২)। আটক উপরোক্ত সর্বমোট তিনজন আসামিকে ৬ নভেম্বর, ২০২৬ (শুক্রবার) যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।