
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারাতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় আনোয়ারা আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,এমপি।
স্থানীয় তরুণ ও উদীয়মান ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ক্রীড়াঙ্গনের পরিধি বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংসদ এর পক্ষে তার ব্যাক্তিগত সহকারী আক্তার নবী চৌধুরী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক গণমাধ্যম কর্মী , শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন কুঁড়ির আওতায় বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজন করা হবে।
তারা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন নতুন প্রতিভাবান ক্রীড়াবিদ উঠে আসবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।
<span;>
<span;>