---তরুণ বিশ্বাস,কলকাতা---
বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে মণিপাল হসপিটালস,ইএম বাইপাস ও মুকুন্দপুর-এর উদ্যোগে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় ২৯ অক্টোবর বৃহস্পতিবার ২০২৬। স্ট্রোক প্রতিরোধ,এর লক্ষণ দ্রুত চিনে নেওয়া এবং সময়মতো চিকিৎসা শুরু করার গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। স্ট্রোকের ঝুঁকি, এর লক্ষণ এবং দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে জানানো হয়, যাতে দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা ও অক্ষমতার ঝুঁকি কমানো যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপাল হসপিটালস মুকুন্দপুরের নিউরোলজি বিভাগের ডিরেক্টর ও প্রধান ডাঃ জয়ন্ত রায় মণিপাল হসপিটাল ইএম বাইপাসের সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান, নিউরোলজি ডাঃ অম্লান মণ্ডল মণিপাল হসপিটালস, ইস্ট রিজিয়নের নিউরোইন্টারভেনশন ও এন্ডোভাসকুলার সার্জারি বিভাগের ডিরেক্টর ও সিনিয়র কনসালট্যান্ট ডাঃ সুকল্যাণ পুরকায়স্থ এবং মণিপাল হসপিটালস ইএম বাইপাসের নিউরোরেডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডাঃ নির্মাল্য রায়। অনুষ্ঠানে স্ট্রোকের বিপদ, এর লক্ষণ চেনার উপায় এবং দ্রুত চিকিৎসা শুরু করার গুরুত্ব তুলে ধরা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র তথ্য অনুযায়ী,মস্তিষ্কের কোনও অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে বা মস্তিষ্কের কোনও রক্তনালি ফেটে গেলে স্ট্রোক হতে পারে।
স্ট্রোকের লক্ষণ দ্রুত চিনে নেওয়ার গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে ডাঃ জয়ন্ত রায় বলেন,স্ট্রোক একটি জরুরি চিকিৎসা জনিত পরিস্থিতি, যেখানে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ।
তরুণদের মধ্যেও স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে ডাঃ অম্লান মণ্ডল বলেন, অনেকেই মনে করেন,স্ট্রোক মূলত বয়স্কদেরই হয়। স্ট্রোক প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং ঝুঁকির কারণগুলি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে ডাঃ সুকল্যাণ পুরকায়স্থ বলেন, স্ট্রোকের অনেক ঝুঁকিই সময়মতো রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা এবং জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব।
সময়মতো চিকিৎসা শুরু করা এবং সঠিকভাবে রোগ নির্ণয়ের গুরুত্ব সম্পর্কে ডাঃ নির্মাল্য রায় বলেন,স্ট্রোকের লক্ষণ হঠাৎ দেখা দিতে পারে। ‘টাইম ইজ ব্রেন’ বা ‘সময়ই মস্তিষ্ক’এই কথাটির অর্থ হল,মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে খুব দ্রুত মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হতে থাকে। বড় ধরনের ইস্কেমিক স্ট্রোকের ক্ষেত্রে প্রতি মিনিটে প্রায় ২ কোটি মস্তিষ্কের কোষ নষ্ট হতে পারে।