ইয়াসির আরাফাত, দিনাজপুর (হাকিমপুর ) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে, পৌরসভার ০১ নং ওয়ার্ড চন্ডিপুর সার্বজনীন দুর্গা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৮ অক্টোবর রবিবার, পরিদর্শন আসেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌরমেয়র সাখাওয়াত হোসেন শিল্পী। এসময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় ও শারদীয় উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি পূজা উদযাপন কমিটির হাতে নিজের ব্যাক্তিগত তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরাসহ অনেকই উপস্থিত ছিলেন।