-তরুণ বিশ্বাস,কলকাতা-
৩রা এপ্রিল শুক্রবার-২০২৬ ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরী ইন্ডিয়া,ফ্রিডম ফাইটার কানগালডা ফাউন্ডেশন ও সেন্টার ফর পলিসি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে সাহিতা সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় রচিত ভারতের জাতীয় সংগীত "বন্দেমাতরম্"গানটির দেড়শো বছর পূূর্তি উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ন্যাশনাল লাইব্রেরির সভাগৃহে। সময়: দুপুর ২-৩০ মিনিট থেকে বিকেল ৫টা। এই উপলক্ষে রাংলা তথা ভারতের স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যদের বিশেষত যে সব দেশপ্রেমিক সাম্য, স্বাধীনতা,মানবাধিকার তথা ন্যায়বিচার প্রতিষ্ঠার আশু গুরুত্ব অনু ধাবন করে ফুলে ফলে ভরা অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য ও ভাইয়ের-মায়ের-সন্তানের অটুট স্নেহ বন্ধন এবং তাদের সহজ সরল জীবন ধারার নিরুপদ্রব প্রবাহমানতা বজায় রাখার স্বপ্নে বিভোর যে সব বিপ্লবী তাদের উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনাকে নস্যাৎ করে শুধুমাত্র দেশমাতৃকার শৃঙ্খলামোচনের তাগিদে "বন্দেমাতরম" ধ্বনি তুলে আত্মোৎসর্গ করেছিলেন এমন কি তাদের পরিবার পরিজনদেরও সামিল করেছিলেন এই মহান যজ্ঞে - তাঁদের মধ্যে জীবিত সকলেই আমন্ত্রিত ছিলেন ও তাঁদের আত্মজদের শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন আজ। এছাড়াও আমন্ত্রিত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যক্তিত্বরা। 'বন্দেমাতরম' এর সার্ধশত বর্ষ উপলক্ষে আজ দুপুর আড়াইটায় ভারতীয় জাতীয় গ্রন্থাগারের উদ্যোগে এবং ফ্রীডম ফাইটার কাঙালদা ফাউন্ডেশন ও সিপিআরডি র সম্মিলিত প্রয়াসে কলকাতা জাতীয় গ্রন্থাগারে এক মনোজ্ঞ অধিবেশন অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী পরিবার প্রতিনিধি সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তব্যের মূল বিষয় ভাবনা ছিল পরাধীনতার গ্লানি মুক্তির জন্য স্বদেশব্রতে বাংলা ও বাঙালির আত্মত্যাগ ও অবদানকে স্মরণে রেখে নতুন উদ্যমে আগামীর পথনির্দেশনা । স্বদেশ চেতনা জাগরণের মধ্যে দিয়ে সুস্থ সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ছিল আজকের আলোচ্য বিষয়। মহামতি গোপাল কৃষ্ণ গোখলের সেই বিখ্যাত উক্তিটি আজো বহুল চর্চিত এবং প্রাসঙ্গিক" Bengal thinks today India thinks Tomorrow তা যেন প্রতিধ্বনিত হয় এই আয়োজনের মধ্য দিয়ে।