রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ডে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ করেন আরিফুল হক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে এগিয়ে নিতে হবে –  সরওয়ার জামাল নিজাম ফটিকছড়িতে মহাষষ্ঠীর দিনে পূজার পূর্ব প্রস্তুতি পরিদর্শনে এমপি সরোয়ার আলমগীর হিলিতে পূজামন্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক,অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আনোয়ারায় সমাজসেবক রণধীর দত্ত এর পক্ষে  সেবা সংঘে বস্ত্র বিতরণ কলকাতায় প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী অনুপ্রেরণা দূর্গা উৎসবে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি শারদীয় দুর্গোৎসবে মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার চট্টগ্রাম প্রবাসী ক্লাবের যুক্তরাজ্য প্রতিনিধি হলেন সাবেক সেনা সদস্য ইব্রাহিম খলিল তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই: RTI Fair 2026-এ বক্তারা

চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মনজুর আলম তালুকদার, আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো: সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনায়েম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মিজান, মো: আসাদ, মো: সাইফুল ইসলাম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, এম হাশেম চৌধুরী, মো. আবু তৈয়ব, মো. রহিম উদ্দীন, মো. রহিম উদ্দীন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং হাসান মুরাদ, সংগঠক স্বেচ্ছাসেবক দল চন্দনাইশ উপজেলা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা বলেন, দুঃসময়ে রাজপথে থেকে যারা ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করেছেন, তাদের অবদানই আজকের অবস্থানকে দৃঢ় করেছে। তারা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও তৃণমূলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, “সংগঠনই শক্তি, ঐক্যই বিজয়”—এই বিশ্বাসকে ধারণ করে আগামীর সকল আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
সভায় কাঞ্চনাবাদ, জোয়ারা, বরকল, বরমা, বৈলতলী, সাতবাড়ীয়া, হাশিমপুর, ধোপাছড়িসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিট থেকে আগত আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনের গতিশীলতা বাড়াতে তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন সংগঠনের ভিতকে আরও মজবুত করবে এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102