
প্রতিনিধি, আনোয়ারা, চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারায় ৪০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নে মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৫ সালের এইচএসসি ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রশিদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, আনোয়ারা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, আনোয়ারা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মোহাম্মদ হাসান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আকতার উদ্দিন, সাংবাদিক সরোজ আহমদ, রেজাউল করিম ও হিজবুল্লাহ সোহেল মাহাতা পাটনিকোটা উচ্চবিদ্যালয় পরিচালনা সংসদের সভাপতি ফজলুল কাদের।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মো. মকছুদর রহমান চৌধুরী, মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মহাসচিব মো. শহিদুল ইসলাম প্রমুখ।