---তরুণ বিশ্বাস,কলকাতা---
নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব গ্যাস্ট্রো এন্টারোলজি কংগ্রেস WCOG 2026 এ গ্যাস্ট্রো এন্টারোলজিতে বাংলার অবদান আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে এবং এই ঐতিহাসিক বৈশ্বিক সম্মেলনে বাংলার দুজন বিশিষ্ট গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট প্রধান সম্মাননা পেয়েছেন। আন্তর্জাতিক ভাবে স্বীকৃত অধ্যাপক উদয় সি. ঘোষালকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে। এই পুরস্কারটি প্রদান করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী জে. পি.নাড্ডা। গ্যাস্ট্রো এন্টারোলজি, গবেষণা,রোগী সেবা এবং অ্যাকাডেমিক মেডিসিনে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারটি প্রদান করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী WCOG ২০২৬ চলাকালীন গ্যাস্ট্রো এন্টারোলজির বিশিষ্ট প্রবীণদের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করেন।
ডব্লিউসিওজি ২০২৬-এর বৈজ্ঞানিক কর্মসূচি প্রণয়নেও অধ্যাপক ঘোষালের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি কংগ্রেসের যৌথ স্টিয়ারিং কমিটি এবং বৈজ্ঞানিক কর্মসূচি কমিটি উভয়টিতেই দায়িত্ব পালন করেন,যার ফলে তিনি ভারতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গ্যাস্ট্রো এন্টারোলজি অর্গানাইজেশন WGO এবং ইন্ডিয়ান সোসাইটি অফ গ্যাস্ট্রোএন্টারোলজি ISG যৌথভাবে INASL,CCFI, ইন্ডিয়ান প্যানক্রিয়াস ক্লাব এবং ইন্ডিয়ান নিউরো গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড মটিলিটি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় WCOG 2026-এর আয়োজন করেছিল। অধ্যাপক ঘোষাল কলকাতার মণিকাসাডোনায় অবস্থিত INMA এবং INMA-রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টারের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন।AIIMS আয়োজক কমিটির চেয়ারম্যান ড.গোবিন্দ মাখারিয়া ইন্ডিয়ান সোসাইটি অফ গ্যাস্ট্রো এন্টারোলজির মহাসচিব ড.ম্যাথিউ ফিলিপ এবং WCOG ২০২৬ স্টিয়ারিং কমিটির কো-চেয়ার ও ইন্ডিয়ান সোসাইটি অফ গ্যাস্ট্রো এন্টারোলজির সভাপতি ড.প্রমোদ গার্গ-সহ বিশিষ্ট ভারতীয় গ্যাস্ট্রো এন্টারোলজিস্টগণ জড়িত ছিলেন। ২০২৬ সালের ৩০শে সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত WCOG ২০২৬ ছিল ভারতে আয়োজিত প্রথম বিশ্ব গ্যাস্ট্রো এন্টারোলজি কংগ্রেস। ৫ অক্টোবর সোমবার ২০২৬ কলকাতার অ্যাপোলো হাসপাতালের ৫ তলায় গ্যাস্ট্রোএন্টারোলজি কনফারেন্স "গুরুকূল" রুমে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।