অরুন নাথ(চট্টগ্রাম)সংবাদদাতা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের রাউজানের পশ্চিম নোয়াজিষপুরে শতাধিক অসচ্ছল সনাতনী পরিবারের মধ্যে বস্ত্র ও পূজা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে পূর্ণরাজ ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থবারের মতো এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডা. নারায়ণ চন্দ্র দেবনাথ। তিনি বাংলাদেশ নাথ কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি, লায়ন্স ক্লাব চট্টগ্রাম ডিস্ট্রিক্ট গভর্নরের অ্যাডভাইজার এবং রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের চেয়ারম্যান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক দয়াল কান্তি রায়।
বিশেষ অতিথি ছিলেন ডা. রূপক দেবনাথ, দীপক নাথ, মিন্টু নাথ, সুজন রায়, বাসু নাথ, দোস্ত মোহাম্মদ, আজাদ পাশা, পংকজ ঘোষ ও খোকন চৌধুরী।
লায়ন ডা. নারায়ণ চন্দ্র দেবনাথ বলেন, “দুর্গাপূজা আনন্দ ও সম্প্রীতির উৎসব।অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব।ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
ফাউন্ডেশন সূত্রে জানা যায়,ডা. নারায়ণ চন্দ্র দেবনাথ তাঁর বাবা পূর্ণরাজ দেবনাথ ও মা রাজা বালা দেবীর নামে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। গত তিন বছর ধরে ফাউন্ডেশনটি অসচ্ছল ও দৃষ্টিহীন মানুষের চিকিৎসাসেবা,দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং বিভিন্ন মন্দির, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করে আসছে। রমজানে ইফতার বিতরণ ও ঈদুল ফিতরে দরিদ্রদের সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রমও পরিচালনা করা হয়।
ফাউন্ডেশনের এসব কার্যক্রমে রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের আয়ের একটি অংশ ব্যয় করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
কর্মসূচিতে সহযোগিতা করে সামাজিক সংগঠন ‘টিম মানুষ যে’। সংগঠনটির পরিচালক মোঃ রাশেদ উদ্দিন।