মো আবদুল করিম সোহাগ
মিডিয়ায় আমার পথচলা শুরু হয়েছিল ২০২৩ সালের শুরুর দিকে। তবে তখন নিয়মিতভাবে কাজ চালিয়ে যাওয়া হয়ে ওঠেনি। ২০২৫ সালে এসে আবার নতুন করে মিডিয়ায় কাজ শুরু করেন অভিনেতা ও মডেল মাহাদি হাসান। আর সেই সময় তার পথচলায় গুরুত্বপূর্ণভাবে যুক্ত হন কাস্টিং ডিরেক্টর সাব্বির হোসেন প্রান্ত ভাই।
২০২৫ সালে প্রান্ত ভাইয়ের কাস্টিংয়ের মাধ্যমে একটি কাজে অভিনয়ের সুযোগ পান মাহাদি হাসান। সেই কাজের মাধ্যমেই প্রান্ত ভাইয়ের সঙ্গে তার পরিচয় হয় এবং এরপর থেকেই শুরু হয় তাদের কাজের পথচলা। পরবর্তীতে প্রান্ত ভাইয়ের কাস্টিংয়ের মাধ্যমে আরও বেশ কয়েকটি কাজ করার সুযোগ পান তিনি। প্রতিটি কাজই তার জন্য নতুন অভিজ্ঞতা অর্জন এবং নিজেকে আরও ভালোভাবে তৈরি করার সুযোগ এনে দিয়েছে।
মাহাদি হাসান বলেন, “আমাকে যদি কখনো প্রশ্ন করা হয়, মিডিয়ায় তুমি কার মাধ্যমে এসেছ? তাহলে আমি শুরুতেই প্রান্ত ভাইয়ের নাম বলব। কারণ আমার মিডিয়ায় পথচলার এই পর্যায়ে তার সহযোগিতা এবং আমাকে কাজের সুযোগ করে দেওয়ার বিষয়টি আমি সবসময় মনে রাখব।”
প্রান্ত ভাই শুধু একজন কাস্টিং ডিরেক্টরই নন, মাহাদি হাসানের কাছে তিনি একজন ভালো মনের মানুষ এবং একজন বড় ভাইয়ের মতো। একজন নতুন শিল্পীকে সুযোগ দেওয়া, তার ওপর বিশ্বাস রাখা এবং কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করার সুযোগ করে দেওয়া, এগুলো তার কাছে অনেক বড় বিষয়।
মাহাদি হাসান আরও বলেন, “মিডিয়ায় কাজ করতে এসে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, অনেকের কাছ থেকে শিখেছি। তবে আমার পথচলার শুরুতে যারা আমাকে সুযোগ দিয়েছেন এবং এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছেন, তাদের মধ্যে সাব্বির হোসেন প্রান্ত ভাইয়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।”
তিনি বলেন, “তার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। সামনে আরও ভালো কাজ করার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই এবং যারা আমার পথচলার শুরুতে পাশে ছিলেন, তাদের বিশ্বাসের মর্যাদা রাখতে চাই।