---তরুণ বিশ্বাস,কলকাতা---
কলকাতার সল্টলেক সিটি সেন্ট জোন'স স্কুলের বিজ্ঞান প্রদর্শনী ২১ সেপ্টেম্বর সোমবার ২০২৬ ‘রিইমাজিন ২০৫০। ষষ্ঠ থেকে নবম শ্রেণির সকল ছাত্রছাত্রীর পাশাপাশি দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরাও বিজ্ঞান,প্রযুক্তি, রোবোটিক্স,কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন মডেল তৈরি করেছে। যেমন
স্মার্ট সেচ,নবায়নযোগ্য শক্তি,হাইড্রোপনিক্স,জলের গুণমান পর্যবেক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে রোবোটিক্স,স্মার্ট সিটি, এআই-চালিত অ্যাপ্লিকেশন রিইমাজিন ২০৫০-এর একটি অন্যতম বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীদের উদ্ভাবন এবং জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি মধ্যে সংযোগ।বিজ্ঞানকে কয়েকটি বিচ্ছিন্ন পরীক্ষা- নিরীক্ষার সমষ্টি হিসেবে দেখার পরিবর্তে,শিক্ষার্থীদের একটি বৃহত্তর প্রশ্ন করতে উৎসাহিত করা হয়েছে,মানুষ ও পৃথিবীর সম্মুখীন হওয়া বাস্তব সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির প্রদর্শনী জুড়ে থাকা প্রকল্পগুলো এসডিজি-র বিভিন্ন দিকের সাথে সংযুক্ত ক্ষুধামুক্ত বিশ্ব,সুস্বাস্থ্য ও সুস্থ জীবন, মানসম্মত শিক্ষা এবং বিশুদ্ধ পানি ও স্যানিটেশন থেকে শুরু করে সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি,টেকসই শহর ও সম্প্রদায়,দায়িত্বশীল ভোগ ও উৎপাদন,জলবায়ু কার্যক্রম এবং স্থলজ জীবন পর্যন্ত।উদাহরণস্বরূপ,একটি স্মার্ট সেচ বা হাইড্রোপনিক্স প্রকল্প শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা এবং জলের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে ভাবতে উৎসাহিত করে। নবায়ন যোগ্য শক্তি এবং পদচারণা- বিদ্যুৎ প্রকল্পগুলো পরিচ্ছন্ন শক্তির বিকল্প অন্বেষণ করে। জল পরিস্রাবণ এবং জলের গুণমান পরীক্ষা নিরাপদ জলের সহজলভ্যতা নিশ্চিত করে। বর্জ্য পৃথকীকরণ, পচনশীল প্লাস্টিক এবং স্মার্ট ডাস্টবিন এই ধরনের মডেলও রয়েছে।