উৎফল বড়ুয়া
অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন চট্টগ্রাম সিনিয়র'স প্রেস ক্লাব এর বিশেষ সাধারণ সভা সংগঠনের প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক শেখ মোহাম্মদ নজরুল ইসলাম মাহমুদ এর সভাপতিত্বে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সূচনা বক্তব্য দেন- সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন- অভিমুখ পত্রিকার সম্পাদক বিপ্লব বড়ুয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন
সিনিয়র সাংবাদিক ফারুক ইকবাল, হামিদ হোসাইন, দুলাল কান্তি বড়ুয়া, জিল্লুর রহমান শাকিল, সাংবাদিক অরুপ কুমার চন্দ, সাংবাদিক শিবলী সাদিক কফিল প্রমুখ ।
সভা শেষে লেখক, সংবাদকর্মী বিপ্লব বড়ুয়া সম্পাদিত মুক্তবুদ্ধি চর্চার পত্রিকা 'অভিমুখ' ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এসময় চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।