প্রথম ডেক্স
যুগাবতার পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯ তম আবির্ভাব মহোৎসব চট্টগ্রাম জেলা সৎসঙ্গ আশ্রম,দেওয়ানজি পুকুর পাড়স্হ শ্রীমন্দিরে শুরু হচ্ছে। আজকের কর্মসূচীর মধ্যে রয়েছে দীক্ষা দান, নামধ্যান,সাংস্কৃতিক অনুষ্ঠান, মাতৃ সম্মেলন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও আনন্দ বাজারে প্রসাদ বিতরন। মাতৃ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এর সন্তান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক জনাব ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, প্রধান আলোচক হিসেবে মাতৃ জাগরনের অন্যতম পথিকৃৎ, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের রসায়ন বিভাগ এর বিভাগীয় প্রধান ড. তাপসী ঘোষ রায় মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত মাঙ্গলিক অনুষ্ঠান মালার প্রতিটি আয়োজনে সকল ভক্ত ও সনাতনীবৃন্দের উপস্থিতি অতলান্ত আন্তরিকতা ও শ্রদ্ধার সহিত কামনা করেছেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গের সভাপতি শ্রী অনিল চন্দ্র পাল ও সাধারন সম্পাদক শ্রী সুমন ঘোষ বাদশা।