অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও জেকো ফাউন্ডেশন কানাডা"এই প্রকল্পের আওতায় পটিয়া উপজেলা কুসুমপুরা ইউনিয়নের কৃতিসন্তান শান্তিরহাট ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি ও লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর সুযোগ্য প্রেসিডেন্ট লায়ন হাজী নূরুল আলম সওদাগরের সৌজন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা,ডায়াবেটিস পরীক্ষা,রক্তচাপ নিয়ন্ত্রন পেশার পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ পত্র অনুযায়ী রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদানের মধ্য দিয়ে এক চিকিৎসা ক্যাম্প অনুষ্টিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টম্বর) কুসুমপুরা ইউনিয়ন এলাকার পিন্সিপ্যাল ফজল আহমেদ স্কুল এন্ড হিফজ মাদ্রাসা প্রাঙ্গনে লায়ন্স ক্লাব অব চিটাগং স্টারস আয়োজিত এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর সার্বিক সহযোগিতায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।
এতে কুসুমপুরাসহ বিভিন্ন এলাকা থেকে আগত হতদরিদ্র,গরীব অসহায়,মধ্যবিও পরিবারের সদস্য মিলে প্রায় সাত শতাধীক মানুষ চক্ষু চিকিৎসাসেবা নেন মর্মে সরেজমিন জানা যায়।
এছাড়া ক্যাম্পে আসা রোগীদের মধ্যে চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষা শেষে যাদের চোখের গুরুতর সমস্য চোখের ছানি অপারেশন এবং চোখের অন্যান্য চিকিৎসার প্রয়োজন হবে তাদের জন্য ক্যাম্প পরিচালনা কর্তৃপক্ষের পক্ষ হতে এক বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়।এ বিষয়ে প্রতিষ্টানটির পক্ষ থেকে বিশেষ ব্যবস্হায় পরবর্তী একটি তারিখ এবং সময় নির্ধারন করা হয়।এছাড়া মানবিক মূল্যবোধ সেবার লক্ষ্যে এই চক্ষু রোগীদের চিকিৎসাজনিত বিষয় সমস্য সমাধানে বিনামূল্যে চিকিৎসার সম্পূর্ণ খরছ ক্যাম্প পরিচালনা প্রতিষ্টান বহন গ্রহন করবে মর্মে রোগীদের মাঝে আশ্বস্হ করেন তারা।
এতে প্রধান অতিথি হিসেবে এ চক্ষু ক্যাম্প পরিদর্শন করেন লায়নন্স ডিষ্টিক্ট ৩১৫ বি-৪ বাংলাদেশ এম,জে,এফ কেবিনেট ট্রেজরার লায়ন জিল্লুর রহমান।বিশেষ অতিথি ছিলেন জি,এন,টি ডিষ্টিক্ট কো অর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুসা,লায়ন ইন্জি: মহিউদ্দিন চৌধুরী,লায়ন মনির হোসেন পাটোয়ারী,লায়ন আহমদ নুর,লায়ন স্বপ্না আক্তার,লায়ন নিজাম উদ্দিন,লায়ন পিংকী আক্তার,লায়ন মোহম্মদ সেলিম,স্হানীয় সমাজসেবক মোহাম্মদ জাবের আহমদ সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
উল্লেখ্য প্রধান অতিথি লায়ন জিল্লুর রহমান বলেন,বিনামূল্যে গরীব,অসহায় মানুষের শারীরিক চোখের দৃষ্টিহীন অবস্হাকে নিরাপদ দৃষ্টি শক্তি ফিরে পেতে রোগীর স্বস্হি ও সেবা নিশ্চিত করা আমাদের প্রতিষ্টানে প্রধান লক্ষ্য এবং এভাবে ক্যাম্প সৃষ্টি করে মানুষের পাশে থেকে সাহার্য ও সেবা করা সংঘটনের সকলের মানসবার অঙ্গীকারদ্ধ।প্রধান অতিথির সুরে একই ভাবে লায়ন নূরুল আলম সওদাগর আরো বলেন,সামাজিক চেতনায় মানুষের উপকার ও মানবসেবা করতে পারলে আমি নিজেকেই অত্যন্ত ধন্য মনে করি।আমি চাই সমাজের গরীব,দু:খী,অবহেলিত মানুষের মুখে হাঁসি।যার কারনে এই আয়োজন।