ইয়াসির আরাফাত, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুরে গত ৩০ আগস্ট ২০২৬ হাকিমপুর থানার মামলা নং -২১ এবং ১৮৬০ সালের দন্ডবিধি ধারা ৩৯৫/৩৯৭/৩৪ এর সংঘবদ্ধভাবে ডাকাতি সংক্রান্ত ঘটনার অন্যতম আসামি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মোঃ আব্দুল হালিমের পুত্র মোঃ নুরনবী ইসলাম (২৫)।
হাকিমপুর থানা পুলিশের অফিসিয়াল প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায়, পাঁচবিবি থানা পুলিশের সহায়তায় বাগজানা এলাকা হতে আটক করে হাকিমপুর থানায় নিয়ে আসে পুলিশ।
পরবর্তীতে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে ১২ সেপ্টেম্বর ২০২৬,শনিবার উক্ত আসামি নুরনবীকে যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।