ইয়াসির আরাফাত, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুরে গ্রেপ্তারি পরোয়ানার একজন আসামিকে আটক করে দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে হাকিমপুর থানা পুলিশ। হাকিমপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন সূত্রে জানা যায়,
আটক আসামি হাকিমপুর উপজেলার ০৩ নং আলীহাট ইউনিয়নের ধাওয়া নশিপুর গ্রামের মোঃ লোকমানের পুত্র মোঃ সবুজ(৩০)। তার বিরুদ্ধে হাকিমপুর থানার জিআর মামলা নং ১১৮/২৬। সে বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিল বলে জানা যায়। ১১ সেপ্টেম্বর ২০২৬,শুক্রবার আসামি সবুজ ধাওয়া নশিপুরে নিজ বাড়িতে অবস্থান করছে এমন তথ্য পেয়ে পুলিশ তাকে নিজ বসতবাড়ি থেকে আটক করে এবং পরবর্তীতে যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করে বলে জানা গেছে।