অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:
পটিয়া গৌরাঙ্গ নিকেতন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ আবির্ভাব তিথি পালিত।
শুক্রবার (৪টা সেপ্টম্বর) এ উপলক্ষে শ্রী শ্রী গৌরাঙ্গ নিকেতনে দিনব্যাপী ধর্মীয় অনুষ্টানমালার মধ্যে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন,ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ,গীতাপাঠ প্রতিযোগিতা,পুরস্কার বিতরন,আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরন ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্টিত।
এতে প্রধান অতিথি ছিলেন এমপি আলহাজ্ব এনামুল হক এনাম।মঙ্গল প্রদীপ প্রজ্বলনে ছিলেন চক্রশালা লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ রননাথ ব্রহ্মচারী,শুভ উদ্ভোধক হিসেবে ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিন জেলা সংসদ সভাপতি লায়ন পুলক চৌধুরী।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ সভাপতি বিকাশ ধর এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক প্রিয়তোষ সরকার রাসু সঞ্চালনায় বিশেষ অতিথি যথাক্রমে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান,উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিক খোরশেদ আলম,দক্ষিন জেলা বিএনপির সদন্য শফিকুল ইসলাম চেয়ারম্যান,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আবু তাহের,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক মঈনুল আলম ছোটন,তৌহিদুল আলম,আবুল বশর সিআইপি,পটিয়া থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) যুযুৎস যশ চাকমা,উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদ সিনিয়র সহ-সভাপতি দিলীপ ঘোষ দিপু,সাধারন সম্পাদক তাপস দে,বাগীশিক পটিয়া উপজেলা সংসদ সভাপতি দেবাশী ধর বাপন।চট্টগ্রাম মহানগর যুব মহাজোট আহব্বায়ক লিটন মজকরী,হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান কল্যান ফ্রন্ট পটিয়া উপজেলা সদস্য সচিব মান্না কুমার দেব প্রমুখ।
উপস্হিত ছিলেন গৌরাঙ্গ নিকেতন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সমন্বয়ক এডভোকেট সঞ্জয় দে,অর্থ সম্পাদক সুভ্রত ধর শুভ।
সার্বিক তত্বাবধানে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি(বাগীশিক) পটিয়া উপজেলা সংসদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দরা।