
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আগামী ৪ঠা সেপ্টেম্বর রোজ শুক্রবার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন করার লক্ষ্যে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ( ২১ আগস্ট ) সকালে উপজেলা সদরের কচি কাঁচা গোষ্ঠী ক্লাবে সংগঠনের সভাপতি শ্রী পলাশ বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী গৌতম ওয়াদ্দেদার এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরমেশ চৌধুরী, উপদেষ্টা সমীরণ চক্রবর্তী,উপদেষ্টা নির্মল শীল,
উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত ) সুশীল ধর চান্দু, উপদেষ্টা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রদীপ ধর, উপদেষ্টা কংস রাজ দত্ত,
সভায় আগামী ৪ঠা সেপ্টেম্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিষদ উপজেলার সহ সভাপতি সাংবাদিক রুপন দত্ত, চান হরি মন্ডল, তপন দত্ত, লিটন শীল, শ্রীধাম দত্ত, কাজল মজুমদার, সুমন বোস, শাবলু মিত্র, মিলকি চৌধুরী, ডাঃ উত্তম দত্ত, সজল সেন, সৈকত শীল,রুবেল দাশ, সনজিত দাশ,সুরেশ কান্তি শীল, কানু দত্ত, মিটন দাশ প্রমুখ।