
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারা থানায় মাদক বিরোধী অভিযানে এক নারী মাদক কারবারিকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) জুনায়েত চৌধুরী’র সার্বিক দিক নির্দেশনায় থানার এসআই(নিঃ) মোহাম্মদ জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ) আনুষ্ঠানিক রাত সাড়ে চারটায় আনোয়ারা থানাধীন ৬ নং বারখাইন ইউনিয়নের হাজিগাঁও ২ নং ওয়ার্ডের টুনা গাজীর বাড়ির মনোয়ারা বেগমের বসতঘরের ভিতর থেকে আসামী মনোয়ারা বেগম (৪৮) কে আটক করা হয়। এসময় তার নিকট হতে ৫১ পিস ইয়াবা ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক মনোয়ারা বেগম একই ইউনিয়নের মৃত আবদুর রহিম এর মেয়ে এবং ডাকাত মোহাম্মদ আলীর স্ত্রী।
আসামীর বিরুদ্ধে আনোয়ারা থানার মামলা নং-১৯,ধারা-৩৬(১) সারণির ১০(ক)/২৬(১) মাদকদ্রব্য নিয়ন্ত্রনআই ২০১৮ রুজু করে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) জুনায়েত চৌধুরী জানান, আনোয়ারার ডাকাত মোঃ আলীর স্ত্রীকে অভিযান চালিয়ে মাদক ও নগদ টাকা সহ আটক করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আনোয়ারা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।