--তরুণ বিশ্বাস,কলকাতা--
- কলকাতার জনপ্রিয় রেস্তোরাঁ ‘The Yellow Turtle’ নিয়ে এসেছে বিশেষ খাবারের আয়োজন। বাগুইআটি ও গোলপার্ক দুই শাখাতেই অতিথিদের জন্য থাকছে স্বাদে ও বৈচিত্র্যে ভরপুর বিশেষ মেনু। বাগুইআটি শাখায় আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে ‘Freedom Unlimited Lunch Buffet’। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই বিশেষ বুফে। ২৫টিরও বেশি পদে সাজানো এই আয়োজনে থাকছে স্যুপ,স্টার্টার,সালাদ মেন কোর্স,লাইভ কাউন্টার এবং ডেজার্ট। মেনুতে রয়েছে মাটন বিরিয়ানি,চিকেন চাপ,আলু দম,বেবি নান/কচুরি,ছোলার ডাল,তাওয়া ভেজ,আমৃতসরি ফিশ বলস/ভুনা জিঙ্গা-সহ নানা পদ। শুধু তাই নয়,থাকছে লাইভ ফুচকা ও পাপড়ি চাট কাউন্টার এবং লাইভ কাবাব স্টেশন। ডেজার্টে রাখা হয়েছে গুলাব জামুন, ব্রাউনি ও আইসক্রিম। এই বুফের মূল্য জনপ্রতি ₹২,৭৯৯ + ট্যাক্স অন্যদিকে, গোলপার্ক শাখায় ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত থাকছে বিশেষ Independence Day Combo Meals for Two’। প্যান- এশিয়ান স্বাদের এই কম্বো গুলিতে থাকছে প্রিমিয়াম সি-ফুড,এশিয়ান ফেভারিট, ক্লেপট প্রস্তুতি, বিভিন্ন অ্যাকম্পানিমেন্ট ও ডেজার্ট। দু’জনের জন্য প্রিমিয়াম সি-ফুড কম্বোর দাম ₹২,১৯৯ + ট্যাক্স। এছাড়াও নন- ভেজিটেরিয়ান কম্বো ₹১,৬৪৯ + ট্যাক্স এবং ভেজিটেরিয়ান কম্বো ₹১,৪৯৯ + ট্যাক্স থেকে পাওয়া যাচ্ছে। মেনুতে রয়েছে চিকেন লেমন কোরিয়ান্ডার স্যুপ,ডিম সাম/বাও,লাকসা স্প্রিং রোল, পিকলড কিউকাম্বার স্যালাড ক্লেপট,ভেজ ফ্রায়েড রাইস বা হাক্কা নুডলস এবং তিরামিসু-সহ নানা পদ। পরিবার,বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা বিশেষ মুহূর্ত উদযাপন স্বাধীনতা দিবসের আবহে খাবার ও আতিথেয়তার মাধ্যমে অতিথিদের জন্য এক আনন্দময় অভিজ্ঞতা তৈরি করতেই এই বিশেষ আয়োজন বলে জানানো হয়েছে।