---তরুণ বিশ্বাস কলকাতা-
- বহু আলোচিত ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী অমর শহীদ ক্ষুদিরাম বসুর ১১৯ তম আত্ম বলিদান দিবস ১১ আগষ্ট মঙ্গলবার ২০২৬ কুঁদঘাট আদি গঙ্গা নদীর ব্রিজের উপর। কর্মসূচীটি আহ্বান করেছিল অনুশীলন ভবনের সঙ্গে জুড়ে থাকা স্থানীয় সমাজকর্মী ও নানা পেশায় যুক্ত ব্যাক্তিবৃন্দ। অনুষ্ঠানে গান,কবিতার সঙ্গে বক্তব্যের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের নানা ইতিহাস জন মানসে রাখা হয়। প্রায় ১৩ জন তাদের জ্ঞান অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পঞ্চাদ্রি কর্মকার ভবনের পক্ষে দিনটি গুরুত্ব বিষয়ে প্রাথমিক বক্তব্য রাখার পর সভা শুরু হয়। প্রধান বক্তা ছিলেন দার্শনিক কনিষ্ক চৌধুরি। বক্তব্য রাখেন রথিকান্ত মালাকার,সিদ্ধব্রত দাস,স্বপন সরকার, ড.সামসুল আলম, সুকমল মজুমদার প্রমুখ। গান পরিবেশন করেন গীতা অধিকারী সঞ্চিতা মুখার্জি,সুপর্না বসু প্রমুখ। তরুণ প্রজন্মের কর্মী দেবার্ঘ্য ও সাম্ভব গানের মাধ্যে উপস্থিত সকলকে স্বাধীনতা সংগ্রামের চেতনায় আগ্রহী করে তোলেন। সভা আহ্বান কারি বিশিষ্ট চারণ কবি অরুন ভট্টাচার্য সহ অনুশীলন ভাবধার দীর্ঘদিনের অনুসারা তপতী ভাদুড়ি সভায় উপস্থিত ছিলেন। সর্ব শেষে অনুশীলন ভবনের বর্তমান পরিস্থিতি ও আগামী দিনে ভবনের জুড়ে থাকা সমাজকর্মীরা কিভাবে সমাজের মধ্যে কাজ করবেন সে বিষয়ে আলোকপাত করেন পৌলমী মুখোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুশীলন ভবনের সদস্য তাপস দাস ।