অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম):
পটিয়া উপজেলার মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার এস এস সি ও দাখিল পরীক্ষা-২০২৬ এর চুড়ান্ত ফলাফলের ওপর শুকরিয়া জ্ঞাপন উপলক্ষে এক সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার(১১ই আগষ্ট) সকাল ১১টা নাগাদ মনসা ফাজিল ডিগ্রী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্টিত সভা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ নাজিম উদ্দিন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার কমপ্লেক্স সেক্রেটারি ও আজীবন দাতা সদস্য আলহাজ্ব আবু মোহাম্মদ।তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য ও মনসা শিক্ষা,দারিদ্র্য ও যুবউন্নয়ন সংস্থার সেক্রেটারি আবুল হোসাইন দুলাল এবং সংস্থার সিনিয়র সহ-সভাপতি আশফাক উদ্দিন মিটু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুনিরুল আজম। হামদে বারী তা‘আলা পরিবেশন করেন রোকন মোঃ গনি।শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সুফিয়া খাতুন এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শাহীদুল্লাহ।
এদিকে, শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে বিশেষ সুযোগের ঘোষণা। তৈয়ব বিলকিস ওয়েল ফেয়ার ট্রাস্ট এবং রশিদ আহমদ হাসান বানু ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়—মনসা স্কুল অ্যান্ড কলেজ ও মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে এ প্লাস ও গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীরা মনসা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হলে তাদের ভর্তি খরচসহ পড়ালেখার প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যয় এই দুই ফাউন্ডেশনের পক্ষ থেকে বহন করা হবে।
এছাড়া বাইরে থেকে এ প্লাস ও গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীরা ভর্তি হলেও পাবেন বিশেষ এই সুবিধা। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের জন্যও কলেজ ও ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের শিক্ষা-সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।