শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রঞ্জন প্রসাদ দাশগুপ্তের পিএইচডি অর্জন উচ্চ মূল্যে তেল ও গ্যাস, কতদিন এভাবে চালানো সম্ভব হবে, তা চিন্তার বিষয়  : অর্থমন্ত্রী চন্দনাইশে দোয়া মাহফিল অনুষ্ঠিত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক বিনয়বাঁশী জলদাসের ২৪তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল রবিবার আনোয়ারা সর্দার পাড়ায় শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ করল সনাতনী মুচকি হাসি পরিবার সরকারের নতুন সিধান্তে অফিস ৯টা–৪টা, মার্কেট বন্ধ ৬টায় জাতীয় ভাষা স্বীকৃতির রুপকার ধীরেন্দ্রনাথ দত্তের প্রয়াণ দিবস উদযাপন হারানো মোবাইল ফোন ট্যাব উদ্ধার করে বুঝিয়ে দিল পুলিশ ভগবান মহাবীর জয়ন্তী উদযাপন ও বিশ্বশান্তি আন্তর্জাতিক পুরস্কার স্বর্গত শ্যাম সুন্দর সরদার এর স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ট্রুডো,

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২১ বার পড়া হয়েছে
trudo

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

রোববার (২৪ মে) বিবৃতি ও ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।

টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিও বার্তায় ট্রুডো সালাম দিয়ে বলেন, আজ রাতে কানাডায় ঈদ উৎসব শুরু হয়েছে। বিশ্বজুড়ে মুসলমানরা ঈদ উৎসব উদযাপন করবেন। ঈদুল ফিতরের মাধ্যমেই মুসলমানদের দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষ হবে।

এটি একে অপরের প্রতি ধন্যবাদ, সহানুভূতি এবং উদারতা দেখানোর সময়। প্রতি বছর দিনটিতে নামাজ পড়া, একসঙ্গে খাওয়া-দাওয়া করার যে ঐতিহ্য চালু রয়েছে পরিস্থিতির কারণে এবার নিশ্চয়ই তা সম্ভব নয়।

ভিডিও বার্তায় আরও বলা হয়, রমজান মাস জুড়েই খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে অসহায়দের সাহায্য করে গেছে কানাডীয় মুসলিমরা। অনেকে রোজা রেখেই স্বাস্থ্য ও গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে এই মহামারির বিরুদ্ধে লড়াই করেছেন।

তিনি বলেন, যেহেতু আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আছি, তাই এবারের ঈদের অনেক ঐতিহ্য ও উদযাপন ভিন্ন হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে আমরা এসব কঠিন সময় কাটিয়ে উঠব।

এসময় স্ত্রী সোফির পক্ষ থেকেও মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান কানাডার প্রধানমন্ত্রী।

বাংলাদেশ জার্নাল/আর

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102