।সমীরণ বড়ুয়া, চট্টগ্রাম
বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্যদিয়ে গতকাল ৬ আগস্ট বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম একাডেমির ২৫ বছর বর্ষপূতি উৎসব-২৬ চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বনাঢ্য অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়েছে। তিনদিন ব্যাপী এ বনাঢ্য উৎসবের উদ্বোধন করেন
দৈনিক আজাদী সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এম এ মালেক।
এতে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম।
আলোচক ছিলেন প্রফেসর রীতা দত্ত, কবি অভীক ওসমান, শিল্পী আবদুল মান্নান রানা, মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা।
এতে স্বাগত বক্তব্য দেন কবি শারুদ নিজাম। এরপর শুরু হয়
'চট্টগ্রামের কবিতায় ছন্দ-নৈপুণ্য ও নিরীক্ষা' শীর্ষক আলোচনা।
এতে সভাপতিত্ব করেন কবি জিন্নাহ চৌধুরী। আলোচক ছিলেন কবি খুরশীদ আনোয়ার, কবি রিজোয়ান মাহমুদ, কবি আকতার হোসাইন, কবি জিললুর রহমান।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করে সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট ও দীপশিখা নৃত্য গোষ্ঠী। দলীয়সংগীত পরিবেশন করে স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম-চট্টগ্রাম।
সবশেষে কবিতা ও ছড়া পাঠ পর্বে সভাপতিত্ব করেন কবি মৃণালিনী চক্রবর্তী। কবিতা ও ছড়া পাঠ করেন কবি কেশব জিপসী, সাঈদুল আরেফীন, তালুকদার হালিম, ফারহানা ইসলাম রুহী, পুষ্পিতা সেন, সুপ্রতিম বড়ুয়া, নাটু বিকাশ বড়ুয়া, প্রতিমা দাশ, বিদ্যুৎ কুমার দাশ, নিগার সুলতানা, তানভীর হাসান বিপ্লব, নীলরতন দাশগুপ্ত, জোনাকি দত্ত, কোহিনুর আকতার, আয়েশা পারভীন চৌধুরী, কোহিনুর শাকি, শরণংকর বড়ুয়া, জিতেন্দ্রলাল বড়ুয়া, দীপিকা রানী বড়ুয়া, শবনম ফেরদৌসী, শাহীন ফেরদৌসী, আলমগীর হোসাইন, আসিফ ইকবাল, বনানী শেখর রুদ্র, সুচিত্রা ভট্টাচার্য।
একাডেমির ২৫ বছর পূর্তি উৎসবে রাশেদ রউফ ও নেছার আহমদের সম্পাদনায় প্রকাশিত হয়েছে সমৃদ্ধ সংকলন 'ঐতিহ্যের চট্টগ্রাম'। দাম উৎসবের জন্য ৬০০ টাকা। স্টল ও দপ্তর ব্যবস্থাপনায় ছিলেন কবি কানিজ ফাতিমা, কবি লিপি বড়ুয়া, কবি সৈয়দা সেলিমা আকতার, কবি রিনিক মুন, কবি তানজিনা রাহী, এম কামাল উদ্দীন, কবি তানভীর হাসান বিপ্লব।।