চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভার যৌথ উদ্যোগে বুধবার গাছবাড়িয়া ফিলিং স্টেশন চত্বরে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা মোর্শেদ আলম চৌধুরী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ডেনমার্ক বিএনপির আইনবিষয়ক সম্পাদক গোলাম সরোয়ার খান বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেনমার্ক বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আফরোজ খান।
এছাড়া বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিরাজুল ইসলাম সওদাগর, আলহাজ্ব নূর মোহাম্মদ, মোহাম্মদ তাসলিম উদ্দিন, মহিলা দল নেত্রী নাসরিন জাহান ঝর্ণা, নার্গিস আক্তার, জহির শিকদার, মোহাম্মদ ফোরকান, বিএনপি নেতা আসিফ সিকদার, সিআইপি ওবায়দুল হক চৌধুরীর রোকন,

অ্যাডভোকেট অঞ্জন প্রসাদ, অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, আব্দুর রহিম চৌধুরী, মো. কামাল উদ্দিন পারভেজ, আইয়ুব আলী, সাদেক, মো. জাহিদুল ইসলাম, কৃষক দল নেতা মো. সুমন, ভিপি আব্দুর রউফ, যুবদল নেতা মো. জাহাঙ্গীর, এম এ সবুর, ছাত্রদল নেতা মো. লোকমান, মোহাম্মদ আবির, মোহাম্মদ মানিক মিয়া, মোহাম্মদ খোকন উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, সুশাসন, ভোটাধিকার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।