তরুণ বিশ্বাস,কলকাতা---
কলকাতার হিন্দুস্তান ক্লাবে বেঙ্গল স্নুকার লিগ’এর সূচনা হলো,যার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশন অফ ইন্ডিয়া’এবং ওয়েস্ট বেঙ্গল বিলিয়ার্ডস অ্যাসোসিয়েশন’এর যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই লিগের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী মন্তব্য করেন যে,এ ধরনের আয়োজন কলকাতার ক্রীড়া ও সংস্কৃতির জগতকে একে অপরের সাথে সংযুক্ত করে। তিনি জানান,খেলাধুলা ও সংস্কৃতির মেলবন্ধন ঘটানোই তাঁর সরকারের লক্ষ্য কারণ এই সমন্বয় পর্যটন শিল্পকে সঠিক দিশা দেখাবে এবং বাংলাকে তার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে সহায়তা করবে। হিন্দুস্তান ক্লাব ও এসেন্স ফাউন্ডেশন এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রীকে স্বাগত জানান বিনীত জৈন ও শৈলী জৈন এবং তাঁরা আয়োজক দের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্নুকার জগতের বিশ্বখ্যাত তারকা তথা পদ্মভূষণ প্রাপ্ত পঙ্কজ আডবাণী বিশেষ অতিথি হিসেবে এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও হিন্দুস্তান ক্লাবের সভাপতি সঞ্জয় গোয়েঙ্কা ও কোষাধ্যক্ষ ধ্রুব আগরওয়াল সহ আয়োজক কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।