ঈদে আমার পরিচালিত ৩২টা গানের মিউজিক ভিডিও প্রকাশ পাবে: সোহেল খান প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬ মো আবদুল করিম সোহাগ -ঢাকা ঈদ উপলক্ষে দর্শক-শ্রোতাদের জন্য নির্মিত হয়েছে নতুন প্রায় ৩২ টি মিউজিক ভিডিও নির্মাতা সোহেল খানের পরিচালনায় তৈরি এই গানের ভিডিওগুলো ঈদে বিভিন্ন ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। সোহেল খান বলেন, ঈদের সময় নতুন গান নিয়ে শ্রোতাদের আগ্রহ সবসময়ই বেশি থাকে। এখন দর্শকরা গানের পাশাপাশি সুন্দর ও গল্পভিত্তিক ভিডিও দেখতে পছন্দ করেন। তাই দর্শকদের পছন্দের কথা মাথায় রেখেই ‘বিভিন্ন ধরনের ৩২ টি গান নিয়ে দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করেছেন তিনি। তার আশা, ঈদের আনন্দে গানগুলো সবার ভালো লাগবে। নির্মাতা সোহেল খান আরো জানান, ছোটবেলা থেকেই ঈদ মানেই ছিল আনন্দ আর উচ্ছ্বাসে ভরা সময়। সেই স্মৃতিগুলোকে মনে রেখেই মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গানগুলি যদি দর্শকদের ভালো লাগে, তবে পরিশ্রম সার্থক হবে। এই ঈদে আমার পরিচালিত ৩২টা গানের মিউজিক ভিডিও বিভিন্ন চ্যানেলে প্রকাশ পাবে।ঈদের আনন্দঘন পরিবেশকে কেন্দ্র করে নির্মিত মিউজিক ভিডিওগুলি দর্শকদের জন্য নতুন এক বিনোদনের মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে News PhotoCard SHARES বিনোদন বিষয়: