চন্দনাইশ বরকলে শহর কুতুব শাহ্ আমানত এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে ইফতার ও ঈদ উপহার বিতরণ প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬ মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভাসহ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী ঈদ উপহার বিতরণ করা হয়। শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আগামীর সম্ভাব্য চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জাকির হোসেনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা সহ ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন তারই ধারাবাহিকতায় গত ১৭ই মার্চ মঙ্গলবার দুপুরে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় হতদরিদ্রের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার ও ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল ৫ কেজি আলু ১ কেজি মসর ডাল এক লিটার সোয়াবিন তেল এবং একটি লুঙ্গি ও একটি শাড়ি, উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলমান থাকবে প্রায় তিন হাজারের অধিক মানুষের কাছে ইফতার ও ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ইফতার ও ঈদ সামগ্রীর বিষয় নিয়ে শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী জাকির হোসেনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান আমি প্রতি বছরের মত এই বছরও চন্দনাইশ উপজেলার দুটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ, ঈদ উপহার সামগ্রী বিতরণের বিষয়ে মুহাম্মদ জাকির হোসেন বলেন, ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি কিন্তু আমাদের দেশের বৈষম্য মূলক সমাজ ব্যবস্থায় ঈদ উৎসব আনন্দ এসব ধনীদের জন্য। খেটে খাওয়া গরীব অসহায় মানুষের ঈদ উৎসব করার সামর্থ্যই থাকেনা। তাঁদের ঈদের দিন আর সাধারণ দিনের মধ্যে কোন পার্থক্য নেই। ঈদে অনেকের পক্ষে নতুন কাপড় কেনা তো দুরের কথা এক প্যাকেট সেমাই ও চিনির ব্যবস্থা করাটাও অনেকের জন্য কঠিন হয়ে যায়। সমাজের পিছিয়ে পড়া এই দারিদ্র মানুষ গুলোর পাশে দাঁড়ানো দেশের সামর্থ্যবান সকল মানুষের দায়িত্ব। তিনি আরও বলেন, “ঈদ ধনী-গরিব সকলকে ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানায়। কারণ সমাজের ধনী-গরিবের সম্প্রীতি ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদ উৎসব তাৎপর্যপূর্ণ হয়ে উঠে। কিন্তু আমাদের সমাজে তা হয়ে উঠেনি। বৈষম্যহীন সমাজ গড়ে তোলার মাধ্যমে এর আনন্দ ও উদ্দেশ্য সার্থক করে তুলতে হবে। ঈদুল ফিতরের ত্যাগের মহিমায় উজ্জ্বীবিত হয়ে মানুষের কল্যাণে আমাদের সবাইকে আত্মনিয়োগ করতে হবে। সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে প্রতিটি দিন আনন্দময় করে তুলতে হবে।” আরও বলেন, “গরীব অসহায় মানুষের প্রতি শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ জাকির হোসেনের দায়িত্ববোধ থেকে সব সময় পাশে থেকেছে। এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। তাই ঈদুল ফিতরের ঈদ উপলক্ষে শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী ঈদ উপহার হিসেবে নতুন কাপড়ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উৎসবে দারিদ্র অসহায় মানুষকে একটি নতুন কাপড় ও একটু সেমাই চিনি দিয়ে তাঁদের মুখে হাসি ফোটানো সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষের দায়িত্ব ও কর্তব্য। সেই লক্ষ্যে দারিদ্র্য, অসহায় মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের সকল বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।” News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: