পটিয়ার জিরি গ্রামে শ্রীমৎ স্বামী নির্গমানন্দ অবধূতের মহাপ্রয়ান উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্টান

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৬

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)ঃ

বিগত শনিবার(৭ই মার্চ) দিবাগত রাত ৮টা নাগাদ পটিয়ার জিরি গ্রামের সন্তান যোগমার্গ সাধনার প্রবীন সন্যাসী শ্রীমৎ স্বামী নির্গমানন্দ অবধূত(৮৯) আকস্মিক বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ গ্রামের পৈত্রিক বাসস্স্হানে দেহত্যাগ করেছেন।
তিনি মৃত্যুকালে এক স্ত্রী,এক পুত্রসন্তান,এক বিবাহিত
কন্যাসন্তান,পুত্রবধূ,স্নেহধন্য নাতি,অসংখ্য গুনগ্রাহীসহ সবাইকে শোকসাগরে ভাসিয়ে চিরবিধায় নিয়েছেন।

তিনি পটিয়ার জিরি(নাথাপাড়া)গ্রামের সার্ব্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের একজন শুভাকাঙ্ক্ষী ও পরম ভক্ত ছিলেন।
এছাড়া তিনি নীরব গভীর সাধনার আনুকল্য পথালম্ভন সাধনোচিত মার্গ অবধূত জগতে পদার্পন লক্ষ্য নিয়ে
শ্রীগুরুর চরনাশ্রীত হতে যোগসাধনার অভয়রন্য স্হান জিরি ওঁকারেশ্বর যোগমঠ এর সাবেক অধ্যক্ষ স্বর্গীয় শ্রীমৎ স্বামী করুনানন্দ অবধূত মহারাজের কৃপাধন্য হয়ে শ্রীগুরুর আশ্রিত শিষ্যত্ব লাভ করেন,এ মর্মে এক সূত্রে জানা যায়।
মঙ্গলবার (১৭ই মার্চ) প্রয়াতের মহাপ্রয়ান উপলক্ষে বিদেহী আত্মার সদগতি কামনায় তাহার বৈবাহিক সংসার জীবনের একমাত্র পুত্রসন্তান স্বধর্মপিপাসু ভক্তপ্রবর ও শ্রীমদ্ভগবদগীতা এবং শ্রীশ্রী চন্ডীপাঠক শ্রীমান হরিধন দেব নাথের আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য শ্রীশ্রী চন্ডীপাট,মহতী ব্রহ্মযজ্ঞ,সাধু সঙ্গ সহ অন্নদান অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
এতে অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন ত্রিকালদর্শী শিবকল্পতরু পরম যোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আর্শীবাদপুষ্ট শ্রীমৎ স্বামী অজপানন্দ ব্রহ্মচারী।
অনুষ্টানের পৌরহিত্য করেন শ্রীমৎ স্বামী সুধিরানন্দ অবধূত মহারাজ,শ্রীমদ্ভগবদ গীতামৃত পরিবেশনায় ছিলেন চিন্ময়ানন্দ পুরী মহারাজ ও তার দল,শ্রীশ্রী চন্ডীপাঠে ছিলেন প্রয়াতের সুযোগ্য পুত্র শ্রীমান হরিধন দেব নাথ,ব্রযজ্ঞ পরিচালনায় ছিলেন রুদ্রজ ব্রাহ্মন বাবু সুজিত দেব নাথ।
এ সময়ে আরো উপস্হিত ছিলেন বিভিন্ন এলাকার মঠ-মন্দিরের সাধুসন্ত,স্বজন,সৃহৃদ এবং জিরি অঞ্চলের সনাতনী নাথ সমাজের ধর্মপ্রান স্বপরিবার, স্বপরিজন নারী-পুরুষ মিলে প্রায় ১৮ শতাধীক লোকজনের ভূরিভোজন ও গীতামৃত ধর্মীয় সূধা আশ্বাধনের মধ্য দিয়ে এ মহতী অনুষ্টান যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।