অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)
চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিন হাইদগাঁও সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে মধুকৃষ্ণা ত্রয়োদশী মহাবারুনী শ্রীমতি স্নান উপলক্ষে এক মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন।
এ উপলক্ষে স্হানীয় হাইদগাঁও শ্রীমতি বাড়ী ও শ্রীশ্রী রক্ষাকালী মাতৃমন্দির প্রাঙ্গনে গতকাল সোমবার(১৬ই মার্চ) দিনব্যাপী ধর্মীয় অনুষ্টান কীর্তন সহকারে শ্রীশ্রী গঙ্গা আহব্বান,শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ধর্মীয় মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্য অনুষ্টান,মহানামযজ্ঞের শুভ অধিবাসসহ এক সুধী সমাবেশ ও ধর্মসভা অনুষ্টিত হয়েছে।
এ সুধী সমাবেশ ও মহতী ধর্মসভা উৎসব উদযাপন পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য যথাক্রমে বীরমুক্তিযোদ্ধা বাবু স্বপন চন্দ,বাবু নারায়ন বৈদ্য,বাবু দিলীপ মজুমদার,বাবু স্বপন বিশ্বাস,বাবু কৃষ্ণ দাশের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বাবু কুশ চন্দ্র (রাজীব) এর সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন হাইদগাঁও শ্রীমতি বিগ্রহ মন্দির ও মেলা পরিচালনা পরিষদের সভাপতি এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রকৌশলী বাবু রথীন্দ্রনাথ সেন(বাসু)।
অনুষ্টানে শুভ উদ্ভোধক ও পৌরহিত্য করেন হাইদগাঁও শ্রীশ্রী রাধামদনমোহন ও তারা মায়ের মন্দিরের পূজারী বাবলা চক্রবর্ওী,মঙ্গল প্রদীপ প্রজ্বলনে ছিলেন পটিয়া আইনজীবি সমিথির সাবেক সভাপতি এডভোকেট আশীষ চৌধুরী,ধর্মীয় বক্তা হিসেবে ছিলেন বাবু শিবু চন্দ(ঋর্তিক),বিশেষ বক্তা হিসেবে উপস্হিত ছিলেন প্রকৌশলী ও এলজিআরডি কর্মকর্তা বাবু বিশ্বনাথ মজুমদার,বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক মহোৎসব উদযাপন পরিষদ সভাপতি বাবু শম্ভু চন্দ,হাইদগাঁও ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ড মেম্বার ও সাবেক মহোৎসব উদযাপন পরিষদ সাধারন সম্পাদক বাবু টিটু কান্তি দেব,শুভেচ্ছা বক্তব্য রাখেন মহোৎসব উদযাপন পরিষদের সাবেক অর্থ সম্পাদক শিক্ষক জগন্নাথ চন্দ।
মহানামযজ্ঞের শুভ অধিবাস সংকল্পে ছিলেন শিক্ষক বাবু সমীর দেব।অধিবাস কীর্তনে ছিলেন কনক মনঞ্জুরী ও তার দল।রাত ১০টায় আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরনের মধ্যে দিয়ে অনুষ্টার প্রথম পর্ব সম্পন্ন হয়েছে।
এরপর মঙ্গলবার(১৭ই মার্চ)ভোর উষালগ্নে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের শুভারম্ব হয়।
এরমধ্যে মহানামযজ্ঞ চলাকালীন সময়ে দুপুরে ঠাকুরের রাজভোগ নিবেদন এবং ভোগারতী অনুষ্টানের মাধ্যমে আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরন হয়েছে।
বুধবার(১৮ই মার্চ)কীর্তন সহকারে নগর পরিক্রমা ও পূর্ণাহুতি কীর্তন এবং মঙ্গল দধি বিতরনের মাধ্যমে সমগ্র অনুষ্টানের সমাপ্তি ঘটবে।