কলকাতার সোদপুর মারলিন ম্যাক্সিমাস এর প্রদশর্নী প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬ তরুণ বিশ্বাস কলকাতা উত্তর কলকাতার সোদপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিপুল সমাহার স্বনামধন্য বিনাইকা ইভেন্ট সলিউশনের পরিচালনায় ১৪ থেকে ১৫ই মার্চ মারলিন ম্যাক্সিমাস সোদপুরে একটি প্রদর্শনী ও চৈত্য স্পার্ক হল প্রায় কুড়িটি স্টল অংশগ্রহণ করে |শাড়ি, কুর্তি ,টি শার্ট বেডশীট , পারফিউম জুয়েলারি ফ্যাশন, হস্তশিল্প, বিভিন্ন ধরনের মোম, চকলেট ,কেক, স্কীন কেয়ারক এবং অন্যান্য বহু সামগ্রী নিয়ে ছিল প্রদর্শনীতে | এছাড়া দক্ষিণেশ্বরের সাহা স্টুডিওর হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের ছবি প্রদর্শিত হয় এই প্রদর্শনীতে | আবাসিকদের মন জয় করে এই প্রদর্শনী এবং আগামী দিনেও আরো বৃহৎ আকারে এই প্রদর্শনী হবে বলে জানান মৌমিতা ও পায়েল | পয়লা বৈশাখের আগে আরো কিছু জায়গায় এই প্রদর্শনী হবে বলে আশা প্রকাশ করেছেন এই সংস্থা | News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: