কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬ আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের শিশু ফাতেম নিহত হয়েছে। ১৭ই মার্চ মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের শামীম হোসেনের ৫ বছরের মেয়ে ফাতেমা দুপুরে নানাবাড়ী পাঁচকাহুনিয়া গ্রামে যায়। গাড়ি থেকে নেমে রাস্তা পার হতে গেলে প্রাণ কোম্পানীর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পলাতক রয়েছে। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: