তরুণ বিশ্বাস,কলকাতা
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।দুই দফায় ভোট। ৪ ঠা মে ভোট গণনা। ওই দিনই সন্ধ্যা বেলায় সম্ভবতঃ ফল ঘোষণা করা হবে। ২৩ ও ২৯ এপ্রিল ভোট। প্রথম দফায় ভোট হবে ১৫২টি কেন্দ্রে এবং দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২ টি কেন্দ্রে। প্রসঙ্গতঃ ৭ই মে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। ওই দিনের মধ্যে নতুন সরকার গঠন না হলে রাষ্ট্রপতি নির্বাচন জারি করতে হবে। ৩০ শে মার্চ থেকে নির্বাচনী আচরণ বিধি লাগু হবে। প্রথম দফা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন ৬ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিন ৯ই এপ্রিল। প্রথম দফা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন ৯ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিন ১০ই এপ্রিল।