বরানগর এভারগ্রীন কালচারাল সোসাইটির বসন্ত উৎসব উদযাপন প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৬ তরুণ বিশ্বাস,কলকাতা গীতম বাদ্যম নৃত্যম সমুচ্যতে সঙ্গীতম। এই তিন মিলিত ধায়ায় একটি মনোমুগ্ধকর অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকলো। বি,এস,পি, এভারগ্ৰীন কালচারাল সোসাইটি কলকাতার বরাহনগর মুকুট ভবনে ১৫ ই মার্চ রবিবার-২০২৬ চিরায়ত পদ্ধতি মেনে তথা বিশেষ শিশুদের কে দিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে”বসন্ত উৎসব” উদযাপন করা হয়।বরানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি শুভ সুচনা করেন। বিভিন্ন বয়সের সাংস্কৃতিক প্রেমী ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে চিকিৎসক ডাঃ অনন্ত সাহা,শিক্ষক রাজিব বিশি বরানগর থানার মেজ বাবু তথা শিল্পী সমীরণ দাস,নৃত্য শিল্পী তথা শিক্ষিকা শাশ্বতী দে এর অংশগ্ৰহণ উৎসবকে এক আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছে। বিশিষ্টজন এবং শিশু শিল্পীদের যথাযথ সন্মাননায় সন্মানিত প্রদান করা হয়েছে। দলের ভাব মূর্তিকে এক অনন্যতার মাত্রা দেয়। এইদিনই দলের মুকুটে এক নতুন পালক জুড়েছে। দলটি কেন্দ্রিয় সরকারের থেকে তাদের NGO রেজিষ্ট্রেশন পেয়েছে যা দলের ভবিষ্যত সমাজ সেবা মূলক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের প্রেসিডেন্ট দেবাশীষ চক্রবর্তী ও সম্পাদক রুপা বিশ্বাস বিশেষভাবে উল্লেখ করেছেন। প্রত্যেকটি প্রতিষ্ঠান সৃষ্টি করা যেমন সহজ নয় তেমনি তাকে নিজ সন্তানের মতোন লালন পালন করা ও কষ্ট কর এই দায়িত্ব সকলের আগামী দিনে পাশাপাশি,হাসাহাসি ও সম্প্রীতির ছোঁয়ায় আবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: