ইয়াসির আরাফাত দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে ১৪ মার্চ শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন (এমপি ১১ দিনাজপুর -৬) আগমন করেন। হিলিতে মন্ত্রী জাহিদ হোসেন আগমন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া ও ইফতার মাহফিলে যোগদানের পূর্বে মন্ত্রী জাহিদ হোসেন হাকিমপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অসহায় ও প্রতিবন্ধীদের অনুদান এবং হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মন্ত্রী ডাঃ জাহিদ উল্লেখ করেন , জনগণ আমাদের উপর যে আস্থা ও বিশ্বাস স্থাপন করেছে এবং জনগণের পাশে থাকার যে সুযোগ দিয়েছে সেজন্য আমরা কৃতজ্ঞ। বিএনপি সরকার গঠনের ২৫ দিনের মধ্যেই কিছু কিছু প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করছে। আগামীতেও প্রধানমন্ত্রী তারেক রহমান যেন সকল প্রতিশ্রুতি পূরণ করতে পারেন সেজন্য জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।
এছাড়াও মন্ত্রী জাহিদ মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির কথা উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন,"আইন তার নিজস্ব গতিতে চলবে, কোন অবস্থাতেই নিজেকে সংশ্লিষ্ট করা যাবেনা। আপনি যেই হোননা কেন আইনের চোখে আপনি সমান। তাহলেই মানুষের ভালবাসা ও আস্থাঅর্জন করা যাবে।"
এছাড়াও মন্ত্রী রাস্তাঘাট ও যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামীতে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।