হাটহাজারীর দক্ষিন বুড়িশ্চর মগধেশ্বরী সেবা মন্দিরের ২৫তম বার্ষিক মহানামযজ্ঞ সম্পন্ন

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

অরুন নাথ(চট্টগ্রাম)-

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিন বুড়িশ্চর এলাকার শ্রীশ্রী মা মগধেশ্বরী সেবাখোলা মন্দিরের ২৫তম (রজতজয়ন্তী)বাৎসরিক উৎসব উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো ধর্মীয় ভাবগাম্ভর্য্যে তিনদিনব্যাপী অনুষ্টানের আয়োজন।
দক্ষিন বুড়িশ্চর শ্রীশ্রী মগধেশ্বরী মায়ের সেবাখোলা মন্দিরের উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে গত শুক্রবার(১৩ই মার্চ) আয়োজিত অনুষ্টালার প্রথম পর্যায়ের মধ্যে ব্রাহ্মমুহুর্তে মঙ্গলারতী ও মাঙ্গলিক শঙ্খধ্বনী সহকারে ধ্বজা উওোলন,কীর্তন সহকারে নগর পরিক্রমা ও শোভাযাত্রা,শ্রীশ্রী মগধেশ্বরী মায়ের পূজার অধিবাস, শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা,নৃত্য ও ভক্তিমূল মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্টান।
এতে শিক্ষক বাবু ইটু সেন এর পরিচালনায় এবং শিক্ষিকা শ্রীমতি লিজা সেন ও সুইটি দেবনাথ এর উপস্হাপনায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনে ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রনব রঞ্জন চক্রবর্ওী,উদ্ভোধক হিসেবে ছিলেন মন্দির পরিচালনা কার্যকরী পরিষদের সহ সভাপতি বাবু নির্মল সেন,পৌরহিত্য করেন বাবু রুবেল চক্রবর্ওীসহ
আঞ্চলিক ভাগবতীয় ধর্মপ্রান নর-নারীবৃন্দ উপস্হিত ছিলেন।
এ অনুষ্টানের দ্বিতীয় পর্যায়ে বিকাল ৫টায় এক বর্ণাঢ্য মহতী রজত ও মিলনমেলা মগধেশ্বরী সেবা মন্দির পরিচালনা কার্যকরী পরিষদের সভাপতি লায়ন সুব্রত কুমার সেন টিংকু এর সভাপতিত্বে এবং সহ সাধারন সম্পাদক শিমুল বিশ্বাসের সঞ্চালনায় অুষ্টিত হয়েছে।
এতে অভ্যর্থক হিসেবে মঙ্গল প্রদীপ প্রজ্বলনে ছিলেন মন্দির পরিচালনা কার্যারী পরিষদের প্রধান উপদেষ্টা বাবু অনিল বিশ্বাস,মঙ্গল প্রদীপ প্রজ্বলনে ছিলেন বৈষ্ণব প্রবর বৈকুন্টু বিহারী দেবনাথ,শুভ মাঙ্গলিক মন্ত্র উচ্চারনে ছিলেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ প্রনব চক্রবর্ওী,মান্যবর উদ্ভোধক হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট ধর্মতত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্ওী,আর্শীবাদক হিসেবে উপস্হিত ছিলেন ইন্জি: অজয় শংকর পারিয়াল।
উপস্হিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের সাবেক প্রতিষ্টাতা সভাপতি বাবু রাজীব চন্দ,উৎসব উদযাপন পরিষদ-২০২৬ এর সভাপতি সুব্রত সেন টিংকু,সাধারন সম্পাদক বাবু নুপুর নাগ,অর্থ সম্পাদক বাবু রূপন দে সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
এছাড়া রাত ৯টায় বৈষ্ণব প্রবর রূপন গোশ্বজমীর পৌরহিত্যে অষ্টপ্রহরব্যাপী তারকবহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্টিত।
শনিবার(১৪ই মার্চ) ব্রাহ্মমুহুর্তে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু হয়ে রবিবার (১৫ই মার্চ) ভোর উষালগ্নে পূর্ণাহুতি কীর্তন ও মাঙ্গলিক দধি বিতরনের মাধ্যমে মহানামযজ্ঞ ও সমগ্র অনুষ্টানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য ৩দিনব্যাপী এ অনুষ্টানে হাজার হাজার ধর্মপ্রান নর-নারী ভক্তসমাগম উপস্হিতে অনুষ্টানস্হল পরিণত হয়ে উঠে এক বৃন্দবন নগরী।এছাড়া অনুষ্টান অঙ্গনের পাশাপাশি স্হানে দুর দুরান্তের ব্যবসায়ীরা বিভিন্ন রকমারী পন্যের স্টল সাজিয়ে এক বিশাল মেলা এবং ২দিনব্যাপী যথাসময়ে আনন্দবাজারে মহা অন্নপ্রসাদ বিতরন হয়েছে মর্মে সরেজমিন জানা যায়।