হিন্দু শক্তি সেনা,অখিল ভারত হিন্দু মহাসভা ও অন্যান্য সংগঠনের সাংবাদিক বৈঠক

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৬

তরুণ বিশ্বাস,কলকাতা-

কলকাতায় “হিন্দু শক্তি সেনা” “অখিল ভারত হিন্দু মহাসভা” ও অন্যান্য সংগঠনের যৌথ উদ্যোগে সাংবাদিক বৈঠক
সংগঠনের সভাপতি সুকুমার মন্ডল এর সভাপতিত্বে ও চিফ জেনারেল সেক্রেটারি গৌতম ঘোষ এর পরিচালনায় শিয়ালদহ বঙ্গবাসী কলেজ সংলগ্ন কার্যালয়ে ১৩ মার্চ শুক্রবার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বক্তারা বলেন দেশ স্বাধীন হওয়ার সময় উপমহাদেশ দুটি ভাগে বিভক্ত হয়ে হিন্দুস্তান-পাকিস্তান বিভাজন ভূখণ্ডের সীমা নির্ধারণ করেনি বরং অঞ্চলের রাজনীতি ও সমাজব্যবস্থার উপরও গভীর প্রভাব ফেলেছে। গনতন্ত্রের মূল উদ্দেশ্য হওয়া উচিত দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা,অধিকার এবং সন্মান রক্ষা করা। বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন অত্যন্ত উদ্বেগজনক এবং দুঃখজনক। ভোটের আগে,ভোট চলাকালীন এবং ভোটের পরেও সাধারণ মানুষ এবং তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষা করাই একটি সুস্থ গনতন্ত্রের বড় ভিত্তি।