ঝিনাইদহে জাসাসের দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১২ ই মার্চ বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় শহরে কুটুম কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি জনাব অ্যাডভোকেট এম মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাহিদুজ্জামান মনা, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জনাব স্বপন মাহমুদ, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক লালন মন্ডল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জাসাস সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জাসাসের সভাপতি জনাব এম এ কবির।