কলকাতার কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৬ তরুণ বিশ্বাস,কলকাতা ১০ ই মার্চ মঙ্গলবার ২০২৬ কলকাতার কুমারটুলির নিউ দোলনা পার্ক স্পোটিং ক্লাবের মাঠে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে হাটকে সুস্থ রাখার জন্য লিপিড প্রোফাইল,ব্লাড প্রেসার ও বি,এম,আই পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে ১০০ জনকে করানো হয়। সেদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিচালনা করেন তারা হলেন কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের এইচ.ও.ডি ডক্টর কিশোর কুমার নস্কর, ডক্টর প্রসেনজিৎ মন্ডল, ডাঃ সোমনাথ পাল ও ডাক্তার সুদেষ্ণা ঘোষ,আড়িকা ডায়াগনস্টিক এনসিএল প্রতাপ ঘোষ,রাহুল শর্মা,প্রাক্তন ফুটবলার ও সমাজসেবী রাজিব গুহ, প্রাক্তন ফুটবলার সঞ্জয় ঘোষ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।সেদিনের অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে পরিচালনা করেন আড়িকা ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড এন সি আই এল ও কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার যৌথ উদ্যোগে। কুমারটুলি সাই বাবা মন্দিরের সভাপতি অঙ্কিতা সরকার চক্রবর্তী বিভিন্ন অনুষ্ঠানে সব সময় সহযোগিতা হাত বাড়িয়ে দেন তিনি। News PhotoCard SHARES আন্তর্জাতিক বিষয়: