আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্বপ্নজয়ী সম্মাননা ২০২৬ পেয়েছেন কাজী ফারহানা প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৬ মো আবদুল করিম সোহাগ -ঢাকা দিয়ামনি-ই-কমিউনিকেশন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কোরআন হাফেজের মাঝে আল- কুরআন জায়নামাজ, অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ ও স্বপ্নজয়ী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে দিয়ামনি-ই-কমিউনিকেশন স্বপ্নজয়ী সম্মাননা ২০২৬ স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী“ফারহানা’স বিউটি স্লিপ”এ মেকআপ ও হেয়ার কালার এক্সপার্ট এর জন্য সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে কোরআন হাফেজদের মাঝে আল- কুরআন জায়নামাজ, এবং অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ ও স্বপ্নজয়ী সম্মাননা ২০২৬ প্রদান করা হয়েছে। একই সাথে অনুষ্ঠানে দেশের অর্থনীতি, শিক্ষা, আইন, ব্যবসা বানিজ্য, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, এবং আবৃত্তি সহ বিভিন্ন ক্যাটাগরিতে গুনি ব্যাক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিকুল আলম, দেশ বরেণ্য সংগীত শিল্পী,বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা আকতার কমান্ডার, চন্দ্র মাহজাবিন, প্রতিষ্ঠাতা হাল ছেড়োনা বন্ধু। সাখাওয়াত হোসেন শুভ, চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক, রায়া’স গ্রুপ,উপস্থিত ছিলেন।সঞ্চালনায় ছিলেন হীরা সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন দিয়ামনি-ই- কমিউনিকেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব স্বাগত বক্তব্য রেখেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করছেন এই ধরনের গুণীব্যক্তিকে উৎসাহিত করে স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হয়েছে। সম্মাননা পেয়ে কাজী ফারহানা বলেন, দিয়ামনি-ই-কমিউনিকেশন স্বপ্নজয়ী সম্মাননার আয়োজনের আমাকে স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী “ফারহানা’স বিউটি স্লিপ”এ মেকআপ ও হেয়ার কালার এক্সপার্ট এর জন্য সম্মাননা হিসাবে সম্মানিত করায় তাহাদের প্রতি আমি কৃতজ্ঞ।এই ধরনের অ্যাওয়ার্ড নারীদেরকে সামনে আরো এগিয়ে নিয়ে যাবে। নারীর ক্ষমতায়ন মানেই সমাজের অগ্রগতি। সমতা, নিরাপত্তা ও মর্যাদায় এগিয়ে যাক প্রতিটি নারী। আন্তর্জাতিক নারী দিবসে সকল সংগ্রামী ও অনুপ্রেরণাদায়ী নারীদের প্রতি জানায় শ্রদ্ধা ও সম্মান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES বিশেষ সংবাদ বিষয়: