আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ পুলিশ লাইনে সাংবাদিকদের সম্মানে ১০ই মার্চ বিকাল সাড়ে ৫টার সময় ইফতার মাহফিল, দোয়া এবং আলোচনা সভা শুরু হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল মাসউদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মাহফুজ আফজাল, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি জনাব অ্যাডভোকেট এম মজিদ,
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব এম এ কবির, বাংলাদেশ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জনাব স্বপন মাহমুদ, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারণ সম্পাদক লালন মন্ডল, বাংলাদেশ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম লাবু সহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।