চন্দনাইশে লায়ন রফিকের পক্ষ থেকে ২০ টাকা মূল্যে চাল বিতরণ অব‍্যাহত

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক লায়ন রফিকুল ইসলামের সার্বিক ব‍্যবস্থাপায় ২০ টাকা মূল্যে চাল বিতরণ কর্মসূচি অব‍্যহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় রবিবার ( ১০ মার্চ ) সকাল থেকে পৌরসভার ২ ও ৭ নম্বর ওয়ার্ডের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। চাল বিতরনের সময় ট্রাষ্টের অন‍্যতম কর্ণধার দক্ষিন জেলা যুবদলের সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বলেন, এ সহযোগিতা শুধু রমজান নয় রমজানের পরেও এ ধারা অব‍্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা বিএনপি নেতা মোর্শেদুল আলম, সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল মোস্তফা, জয়নাল আবেদীন, দক্ষিন জেলা যুবদল নেতা আল মোহাম্মদ হিরু, যুবদল নেতা সওকত কামাল, ইয়াকুব নবী সুমন, ফোরকানুল ইসলাম, নজরুল, মোজাম্মেল, আবুল হোসেন প্রমুখ।